সরকারি চাকরিতে কোটা বাতিলসংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা!
বিবরণ
সরকারি চাকরিতে কোটা বাতিলসংক্রান্ত পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। কোটা বাতিল করে মেধাভিত্তিক নিয়োগের দাবিতে বিক্ষোভ করেন তারা। এসময় বিক্ষোভকারীরা ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’ ‘কোটা না মেধা?’ ‘মেধা মেধা, হাইকোর্টের রায় মানি না মানব না’, ‘কোটা বাতিল কর, বাতিল কর’, ‘ছাত্রসমাজ গড়বে দেশ, মেধাভিত্তিক বাংলাদেশ’ ‘মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’ এমন স্লোগান দেন। https://youtu.be/lQCvQeZ0lok
তথ্য সংগ্রহে
Admin Board
আপনার যদি এই কন্টেন্ট সম্পর্কে কোন অভিযোগ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার মন্তব্য লিখুন