৫ জুলাই (পিএসসি) অধীনে রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন।

বিবরণ
গত ৫ জুলাই বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের (পিএসসি) অধীনে অনুষ্ঠিত রেলওয়ে উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষা বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন চাকরিপ্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা। রেলে এই নিয়োগের লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে— এমন তথ্য সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের প্রতিবেদনে তা ওঠে আসে। এরপর গতকাল সোমবার পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) জানায়, বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলীসহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার অভিযোগে পিএসসির উপ-পরিচালক, সহকারী পরিচালকসহ ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এবার এই প্রশ্নফাঁসের ঘটনায় আজ মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে পিএসসির সামনে জড়ো হতে থাকেন পরীক্ষায় অংশ নেয়া চাকরিপ্রত্যাশীরা।
তথ্য সংগ্রহে
Admin Board
আপনার যদি এই কন্টেন্ট সম্পর্কে কোন অভিযোগ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার মন্তব্য লিখুন