কোটা আন্দোলনে অংশ নেওয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মারধর, হলছাড়া করলেন ছাত্রলীগ নেতারা

বিবরণ
সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের আন্দোলনে অংশ নেয়ায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধর করেছে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমনা বাবু ও তার অনুসারীরা। গত মঙ্গলবার (৯ জুলাই) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে ছাত্রলীগ সভাপতি বাবুর রুমে এ ঘটনা ঘটে। মারধরের পর ওই ছাত্রকে হল থেকে বিছানাপত্রসহ বের করে দেয়া হয়েছে। এ বিষয়ে নিরাপত্তা চেয়ে বন্ধুদের মাধ্যমে বৃহস্পতিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী। আর নিরাপত্তা শঙ্কায় রাজশাহী ছেড়ে গাইবান্ধার গ্রামের বাড়িতে চলে গেছেন ওই শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম মোস্তফা মিয়া। তিনি সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে অভিযুক্ত ছাত্রলীগ নেতারা হলেন রাবি শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সৈয়দ আমীর আলী হল শাখা ছাত্রলীগের সহসভাপতি ফরহাদ হোসেন খান ও নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শামীম রেজা।
তথ্য সংগ্রহে
Admin Board
আপনার যদি এই কন্টেন্ট সম্পর্কে কোন অভিযোগ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার মন্তব্য লিখুন