কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় উদ্বেগ অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের

বিবরণ
কুমিল্লায় কোটাবিরোধীদের আন্দোলনে পুলিশের হামলায় ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় শিক্ষার্থীসহ অন্তত ২০ জন আহত হওয়ার খবর গণমাধ্যমে প্রকাশিত খবরে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল উদ্বিগ্ন। বিবৃতিতে বলা হয়, ‘সরকারি চাকরিতে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কারের দাবিতে দেশব্যাপী আন্দোলনে অংশ নিচ্ছিলেন শিক্ষার্থীরা। সাধারণ মানুষের অভিযোগগুলো তুলে ধরতে শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি দেওয়া জরুরি।’
তথ্য সংগ্রহে
Admin Board
আপনার যদি এই কন্টেন্ট সম্পর্কে কোন অভিযোগ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার মন্তব্য লিখুন