logo of bangladesh 2024
logo of bangladesh 2024
ছবি ও ভিডিওনিউজ ও ঘটনাআন্দোলনের ইতিহাসপডকাস্টগ্রাফিতিআমাদের সম্পর্কে

    আমাদের সাথে সংযুক্ত হন

    logo of facebook
    logo of youtube

    bangladesh2024.info@gmail.com

    Hand Image
    Flag Image
    Bijoy 2024 Text

      কোটাকে ধামাচাপা দিতে প্রশ্ন ফাঁসের ইসুকে সামনে আনার মূল হোতা ,আব্দুল্লাহ আল ইমরান

      Slide 3298

      বিবরণ

      আওয়ামী যুগে প্রশ্নফাঁসের ঘটনা নতুন নয়। কখনও তা প্রকাশ পেয়েছে আবার কখনও প্রকাশ পায়নি। আর এ কাজে সবচেয়ে বেশি এক্সপার্ট হলো সন্ত্রাসী ছাত্রলীগ। যেই আ.লীগ ছাত্রলীগ দিয়া প্রশ্নফাসঁ করায় সেই আ.লীগ আবার গৃহপালিত সাংবাদিক দিয়া প্রশ্নফাঁসের প্রতিবেদনও বানায়। এর একমাত্র কারন একটি বড় ইস্যুকে ধামাচাপা দেয়া। পিএসসি নিয়ে চ্যানেল টোয়েন্টি ফোরের কাজটা ভালো। কিন্তু সিআইডির ইনভেস্টিগেশনকে নিজেদের নামে চালিয়ে দেওয়া কখনোই ‘অনুসন্ধানী সাংবাদিকতা’ নয়। যারা সাংবাদিকতা করেন, তারা বুঝবেন এই রিপোর্টে কীভাবে দর্শককে বোকা বানানো হয়েছে। কারন, আগে থেকে গোয়েন্দাদের বাটাম না খেলে কেউ সাংবাদিকের ক্যামেরার সামনে এসে ফরফর করে প্রশ্নফাঁসের কথা স্বীকার করবে না। ভিডিওতে দেখা যায় কত সুন্দর সুস্পষ্টভাবে অভিযুক্তরা তাদের অপরাধের কথা বলে দিচ্ছে। যেই দেশে সাংবাদিকের ক্যামেরা দেখে চোর/বদমাশগুলো দৌড়ে পালায় সে দেশে এ সহজে সব স্বীকার করবে এটা অসম্ভব। এমনকি অভিযুক্ত হিসেবে যাদের বক্তব্য প্রচার হয়েছে তারা তখন যে পোশাক পরে ছিলেন, সিআইডি তাদের আটকের সময়ও তারা একই পোশাকে ছিলেন। বোঝাই যায় আটক ও তথাকথিত অনুসন্ধানের ঘটনা প্রায় একই সময়েই ঘটেছে।

      তথ্য সংগ্রহে

      Admin Board

      Admin Board

      আপনার যদি এই কন্টেন্ট সম্পর্কে কোন অভিযোগ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

      আপনার মন্তব্য লিখুন

      অন্যান্য ছবি ও ভিডিও