logo of bangladesh 2024
logo of bangladesh 2024
ছবি ও ভিডিওনিউজ ও ঘটনাআন্দোলনের ইতিহাসপডকাস্টগ্রাফিতিআমাদের সম্পর্কে

    আমাদের সাথে সংযুক্ত হন

    logo of facebook
    logo of youtube

    bangladesh2024.info@gmail.com

    Hand Image
    Flag Image
    Bijoy 2024 Text

      ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে অবাঞ্ছিত ঘোষণা করলো টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের শিক্ষার্থীরা

      Slide 3175

      বিবরণ

      ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো আজকের বর্বরোচিত হামলায় টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের তিন শিক্ষার্থী, ইউসুফ তুহিন (৬ষ্ঠ ব্যাচ, ২০১৮-১৯ সেশন), জাহিদুল ইসলাম (৪র্থ ব্যাচ, ২০১৬-১৭ সেশন) এবং মোঃ সাইফুল্লাহ (১০ম ব্যাচ, ২০২২-২৩ সেশন) কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে দেখা যায়। এমন ন্যাক্কারজনক ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার প্রেক্ষিতে টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সকল ব্যাচের সকল সাধারণ শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তার কথা বিবেচনা করে এবং একইসাথে অন্যায়ের সাথে আপস না করার দৃঢ় প্রত্যয়ে বিভাগ এবং সকল শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত যে কোন কর্মসূচিতে তাদের অবাঞ্চিত ঘোষণা করছে। সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে, সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালানো অথবা এই কাজে সমর্থন প্রদান করা যে কোন ব্যক্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা এই একই মনোভাব পোষণ করে। এবং যেকোন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত যে কোন ব্যক্তির সাথে আমরা শ্রেণিকক্ষের ভেতরে অথবা বাহিরে সহাবস্থান করতে কোনোভাবে রাজি নই।

      তথ্য সংগ্রহে

      Admin Board

      Admin Board

      আপনার যদি এই কন্টেন্ট সম্পর্কে কোন অভিযোগ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

      আপনার মন্তব্য লিখুন

      অন্যান্য ছবি ও ভিডিও