ঢাবির রোকেয়া হল থেকে সকল ধরণের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে সাধারণ ছাত্রীরা

বিবরণ
ঢাবির রোকেয়া হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বিতাড়িত করে হলে সকল ধরণের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করেছে সাধারণ ছাত্রীরা। একইসাথে হলে সকলপ্রকার গণরুম ও পলিটিক্যাল রুমও নিষিদ্ধ করেছে তারা। যে কাজ ঢাবি প্রশাসন যুগের পর যুগ পারেনি সেই কাজ একদিনেই বাস্তবায়ন করে দেখালো ঢাবির রোকেয়া হলের সাধারণ শিক্ষার্থীরা। এই কাজ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের সকল হলেই দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। তাহলে সাধারণ শিক্ষার্থীরা আর কোন পলিটিক্যাল নেতা-নেত্রী দ্বারা নিগ্রহের শিকার হবেনা। যে সুবিধা এখন ভোগ করছে বুয়েটের আবাসিক শিক্ষার্থীরা।
তথ্য সংগ্রহে
Admin Board
আপনার যদি এই কন্টেন্ট সম্পর্কে কোন অভিযোগ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার মন্তব্য লিখুন