logo of bangladesh 2024
logo of bangladesh 2024
ছবি ও ভিডিওনিউজ ও ঘটনাআন্দোলনের ইতিহাসপডকাস্টগ্রাফিতিআমাদের সম্পর্কে

    আমাদের সাথে সংযুক্ত হন

    logo of facebook
    logo of youtube

    bangladesh2024.info@gmail.com

    Hand Image
    Flag Image
    Bijoy 2024 Text

      কুষ্টিয়ায় সহিংসতার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের এক নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)।

      Slide 2392

      বিবরণ

      কোটা সংস্কার আন্দোলন ঘিরে কুষ্টিয়ায় সহিংসতার ঘটনায় করা মামলায় আওয়ামী লীগের এক নেতার ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১২)। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার বটতৈল ইউনিয়নের খাজানগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে কুষ্টিয়া মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গ্রেপ্তার তরুণের নাম মেহেদী হাসান ওরফে জিকু (২৬)। তিনি খাজানগর চাষীক্লাবপাড়া এলাকার মতিয়ার রহমানের ছেলে। মতিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ৯ নম্বর খাজানগর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। র‍্যাব বলছে, কোটা সংস্কার আন্দোলনের সময় মহাসড়কের ওপর জনসাধারণের মোটরসাইকেল ভাঙচুরসহ আগুন দেওয়ার ঘটনায় জড়িত মেহেদী। ভিডিও ফুটেজ দেখে শনাক্তের পর তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

      তথ্য সংগ্রহে

      Admin Board

      Admin Board

      আপনার যদি এই কন্টেন্ট সম্পর্কে কোন অভিযোগ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

      আপনার মন্তব্য লিখুন

      অন্যান্য ছবি ও ভিডিও