logo of bangladesh 2024
logo of bangladesh 2024
ছবি ও ভিডিওনিউজ ও ঘটনাআন্দোলনের ইতিহাসপডকাস্টগ্রাফিতিআমাদের সম্পর্কে

    আমাদের সাথে সংযুক্ত হন

    logo of facebook
    logo of youtube

    bangladesh2024.info@gmail.com

    Hand Image
    Flag Image
    Bijoy 2024 Text

      সরকার কর্ত্ক নিষিদ্ধ ঘোষণার পর যে বার্তা দিলো ছাত্রশিবির

      Slide 2023

      বিবরণ

      গণহত্যাকারী স্বৈরাচার হাসিনার অবৈধ সরকার কর্ত্ক নিষিদ্ধ ঘোষণার পর যে বার্তা দিলো ছাত্রশিবির সরকার নিজেদের অপকর্ম ঢাকার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করে চলমান আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে চাচ্ছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। ছাত্রশিবিরের বিবৃতিতে বলা হয়, সরকারের এই হাস্যকর সিদ্ধান্ত ছাত্রশিবিরসহ দেশের ছাত্রসমাজ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে। নিষিদ্ধ ঘোষণা করে সরকারের প্রজ্ঞাপন জারির পর এক বিবৃতিতে এই অভিযোগ করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, দেশের কৃষক, শ্রমিক, মজুর থেকে শুরু করে সকল শ্রেণি-পেশা ও ধর্ম-বর্ণের মানুষের ভালোবাসায় সিক্ত কাফেলা ছাত্রশিবিরকে নিষিদ্ধ বললেই এ কাফেলা নিষিদ্ধ হয়ে যায় না। নিষিদ্ধ করে কোনো আদর্শকে দাবিয়ে রাখা যায় না। সুতরাং, অবৈধ সরকার যত চেষ্টাই করুক, ছাত্রশিবিরকে দেশের মাটি ও মানুষ থেকে আলাদা করতে পারবে না। বরং রাতের আঁধারে শত শত নিরীহ আলেম হত্যা, অসংখ্য-অগণিত ইসলামপ্রিয় মানুষ হত্যা, ছোট ছোট ফুলের মতো নিষ্পাপ শিশু ও অসংখ্য ছাত্রের ওপর গণহত্যার দায়ে এই সরকারকেই জনতার আদালতে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে। ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণাকারী গণহত্যা সংঘটনকারী সংগঠন আওয়ামী লীগকেই বিগত দুই মাসে জনগণ লালকার্ড দেখিয়ে দিয়েছে। ছাত্রলীগকে সাধারণ ছাত্ররা বিভিন্ন ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করেছে। আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনগুলোও এখন দেউলিয়া হয়ে গেছে। দেশের সর্বস্তরের বুদ্ধিজীবী, শিক্ষক ও সচেতন মহল আজ একনায়কনান্ত্রিক ফ্যাসিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তাদের এই প্রজ্ঞাপন দেশের জনগণ ও ছাত্রসমাজও ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। ফলে সাধারণ ছাত্রজনতার ম্যান্ডেট হারিয়েছে আওয়ামী লীগ সরকার। তাদের পতন ঘণ্টা ইতোমধ্যে বেজে গেছে। ছাত্রশিবির নেতৃদ্বয় বলেন, ছাত্রশিবিরের একমাত্র অভিভাবক মহান আল্লাহ তায়ালা। দেশের ১৮ কোটি মানুষ এর পাহারাদার। সত্য ও সুন্দরের ঝান্ডাবাহী এই কাফেলার পথচলা একক কোনো স্বৈরাচারী দলের তথাকথিত নিষিদ্ধের সিদ্ধান্তে থেমে যাবে না। মহান রবের ঘোষণা, ‘তারা আল্লাহর জ্যোতিকে তাদের মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, কিন্তু আল্লাহ তাঁর জ্যোতিকে পূর্ণরূপে উদ্ভাসিত করবেনই; যদিও অবিশ্বাসীরা তা অপছন্দ করে’ (সূরা সফ ৬০ : ০৮)। তাই দুনিয়ার কোনো অপশক্তি আমাদের পথচলাকে থামিয়ে দিতে পারবে না। https://bayanno.com/268696

      তথ্য সংগ্রহে

      Admin Board

      Admin Board

      আপনার যদি এই কন্টেন্ট সম্পর্কে কোন অভিযোগ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

      আপনার মন্তব্য লিখুন

      অন্যান্য ছবি ও ভিডিও