বিবরণ
আওয়ামী লীগ বা যেকোনো লীগের প্রিয় নিরীহ ও সাধারণ কর্মী, সমর্থক, ভাই-বোন, যাদের হাতে এখনও রক্তের দাগ নেই, তাদের উদ্দেশ্যে বলছি: - শেখ হাসিনা যখন বাংলাদেশে দিনের ভোট রাতে করার সিদ্ধান্ত নিয়েছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে, সে সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি কি আপনাদের কাউকে জিজ্ঞেস করেছিলেন? করেন নাই, তিনি নিজের সিদ্ধান্তে ভোট চুরির নীলনকশা করেছেন, সেটি বাস্তবায়নে নেতৃত্ব দিয়েছেন। আপনি সাধারণ কর্মী-সমর্থক হিসেবে সুষ্ঠু ভোট প্রত্যাশা করেছেন, কিন্তু ভোট চুরির কালিমা-লিপ্ত হতে চাননি। শেখ হাসিনা তার অপরাধ দিয়ে আপনাকেও কালিমা-লিপ্ত করেছে। - শেখ হাসিনা যখন বাংলাদেশের ব্যাংকিং খাতের বড়-বড় ব্যাংকগুলোকে ডিজিএফআই ব্যবহার করে এস আলম গ্রুপের হাতে তুলে দিয়ে আপনাদের জমানো হাজার-হাজার কোটি টাকা সিংগাপুরে পাচারের বন্দোবস্ত করেছে, তিনি এই লুটপাট কি আপনাদের জিজ্ঞেস করে করেছে? করে নাই। শেখ হাসিনাকে প্রশ্ন করুন, আমাদের সম্মতি নিয়ে এই লুটপাট করেছেন? - শেখ হাসিনা যখন তার খুনী বাহিনীকে দিয়ে গত ১৫ বছরে যখন প্রায় ৩ হাজার মানব সন্তানকে র্যাব-পুলিশ বাহিনী বিচার-বহির্ভুতভাবে খুন করেছে, তখন কি আপনাকে জিজ্ঞেস করে ছিলো? না করে নাই। শেখ হাসিনা নিজের সিদ্ধান্তে, পরিকল্পনায় এই খুন করেছে। তার অপরাধের দায় আপনার নয়। তাকে প্রশ্ন করুন। - শেখ হাসিনা যখন বাংলাদেশে নজিরবিহীনভাবে গুমের সংস্কৃতি চালু করেছে ও প্রায় হাজার খানেক মানুষকে গুম করেছে, এই জঘন্য মানবতা বিরোধী অপরাধ কি আপনার সাথে শলা-পরামর্শ করে করেছে? না, করে নাই। এর দায়ও শেখ হাসিনার, জবাবও শেখ হাসিনাকে দিতে হবে। - শেখ হাসিনা যখন ছাত্রলীগের গুণ্ডা-পাণ্ডা ও ক্যাডারদেরকে সাধারণ শিক্ষার্থীদের ওপর লেলিয়ে দিয়ে হামলা-খুন-জখম করার নির্দেশ দিয়েছে, সেটি কি আপনাদের সাথে পরামর্শ করে দিয়েছে? না, দেয় নাই। তো, শেখ হাসিনা যখন তার সমস্ত অপকর্ম নিজ সিদ্ধান্তে করেছে, তার এইসব অপকর্মের বোঝা আপনারা যারা আদর্শের কারণে দল করেন, খুন-দুর্নীতির সাথে যুক্ত নন, তারা কেন শেখ হাসিনার এই অপরাধের দায় নিবেন? আপনি নিজেকে প্রশ্ন করুন: আপনি কি ভোট চুরির আদর্শ বিশ্বাস করেন? না করলে, শেখ হাসিনাকে না বলুন। আপনি কি ব্যাংকের হাজার-হাজার কোটি টাকা লুটপাট সমর্থন করেন? না করলে, যে শেখ হাসিনা এই চুরির আয়োজন করে দিয়েছে, তাকে না বলুন। আপনি কি বিচার-বহির্ভুত হত্যা, গুম-খুন সমর্থন করেন, না করলে এই কাজের হোতা শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করুন। মনে রাখবেন, শেখ হাসিনার দরকার ক্ষমতার চেয়ার। সেটি নড়বড়ে হয়ে গেলে, তার হেলিকপ্টার রেডি। সে সাঙ্গপাঙ্গ নিয়ে ভারতে পালিয়ে যাবে। কিন্তু আপনারা যারা এই দেশের মাটিতে থাকবেন, আপনারা দয়া করে শেখ হাসিনার এই অবর্ণনীয় পাপের ভাগীদার হবেন না। শেখ হাসিনাকে তার পাপের প্রায়শ্চিত্ত করতে দিন। আর যদি আপনারা মানুষ খুনী, দুর্নীতিবাজ শেখ হাসিনাকে রক্ষা করতে এগিয়ে আসেন, মনে রাখবেন, জনস্রোতে বানের জলের মতো ভেসে যাবেন। পৃথিবীর ইতিহাসে এমন কোন রাজনৈতিক দলের সৃষ্টি হয় নাই যারা দেশের সিংহভাগ জনগণের সংঘবদ্ধ প্রতিরোধের মুখে টিকে থেকেছে। পুলিশ প্রোটেকশন সরিয়ে নেওযার স্রেফ ২৪ ঘণ্টার মধ্যে নাই হয়ে যাবেন। ইতোমধ্যে সামরিক বাহিনী জনগণের ওপর গুলি না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পুলিশও এক পর্যায়ে সরে যাবে, তখন বানের জলের মতো ভেসে যাবেন। একাত্তরে যেভাবে রাজাকাররা জনস্রোতের বিপরীতে দাড়িয়ে ভেসে গিয়েছিলো, আপনারাও আজকের দিনের রাজাকার হয়ে জনস্রোতে ভেসে যাবেন। আমার তালিকায় এখনও কিছু আওয়ামী লীগার আছে যাদের হাতে রক্তের দাগ নেই, যারা দুর্নীতিবাজ নন। আপনারা অপরাধী শেখ হাসিনাকে বাঁচাতে নিজেদের বিপদ ডেকে আনবেন না। জনগণের সাথে থাকুন, মানুষ আপনাদের ক্ষমা করেও দিতে পারে।
তথ্য সংগ্রহে
Admin Board
আপনার যদি এই কন্টেন্ট সম্পর্কে কোন অভিযোগ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।
আপনার মন্তব্য লিখুন