logo of bangladesh 2024
logo of bangladesh 2024
ছবি ও ভিডিওনিউজ ও ঘটনাআন্দোলনের ইতিহাসপডকাস্টগ্রাফিতিআমাদের সম্পর্কে

    আমাদের সাথে সংযুক্ত হন

    logo of facebook
    logo of youtube

    bangladesh2024.info@gmail.com

    Hand Image
    Flag Image
    Bijoy 2024 Text

      শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে আজ একাত্তর জার্নালের আয়োজনে অতিথি ছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ

      বিবরণ

      #ভুল_প্রশ্নে_হাসনাতকে_কাবু_করার_চেষ্টা_একাত্তর_জার্নালের! শিক্ষার্থীদের কোটা আন্দোলন নিয়ে আজ একাত্তর জার্নালের আয়োজনে অতিথি ছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। প্রশ্নের এক পর্যায়ে উপস্থাপিকা হাসনাত আবদুল্লাহকে জিজ্ঞেস করেছেন, আপনারা কালকে সকাল দশটা থেকে ব্লকেড শুরু করবেন। কিন্তু কালকে এইচএসসি পরীক্ষা শুরু হবে সকাল দশটা থেকে। আপনাদের কারণে যদি একজন শিক্ষার্থীও পরীক্ষার কেন্দ্রে পৌঁছতে না পারে সেটির কী হবে? তিনি আরও বলেছেন, অনেক শিক্ষার্থীর অভিভাবক নাকি উনাদের কাছে এই উদ্বেগের কথা জানিয়েছেন। উপস্থাপিকা হাসনাতকে আরেকটি প্রশ্ন করেছেন, এই কর্মসূচি দেওয়ার আগে আপনাদের এইচএসসি পরীক্ষার রুটিন বিবেচনা করবার সুযোগ ছিলো কি না? উপস্থাপিকা এতো প্রশ্ন রেডি করে এনেছেন অথচ তিনি গুগলে সার্চ দিয়ে দেখলেন না কাল আদৌ এইচএসসি পরীক্ষা আছে কিনা। তিনি একটু গুগলে সার্চ দিয়ে স্টুডিওতে আসলে দেখতে পেতেন কাল কোন এইচএসসির পরীক্ষাই নেই। যদিও হাসনাত আবদুল্লাহরও এই তথ্য জানা ছিলো না। DU News

      তথ্য সংগ্রহে

      Admin Board

      Admin Board

      আপনার যদি এই কন্টেন্ট সম্পর্কে কোন অভিযোগ থাকে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন।

      আপনার মন্তব্য লিখুন

      অন্যান্য ছবি ও ভিডিও